মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মির্জা ফখরুল

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৩:৩৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে নির্বাচন পিছিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্মান জানিয়ে বলছি অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এটাই আমাদের চাওয়া।

তিনি বলেন, আজকে একটা ধারণা দেয়া হচ্ছে ২৪ এর আন্দোলনেই সব হয়েছে। আপনারা ভুলে যাবেন না ৭১ হয়েছে বলেই আমরা দেশ পেয়েছি। আমার জন্মটাকে আমরা ভুলতে পারি না এটা মাথায় রাখিয়েন। একাত্তরকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে একটি চক্র। কিন্তু আমরা সেটা ভুলতে পারি না।

তিনি আরো বলেন, আজকে সুপরিকল্পিত ভাবে একটি চক্র যারা পাকিস্তান হানাদার বাহিনির সঙ্গে যোগসাজস করে দেশের মুক্তিযোদ্ধারে হত্যা করেছিল, তাদের সাথে এ দেশের মানুষ আপস করতে পারে না। এরা আজকে দেশটাকে গিলে ফেলার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযোদ্ধের যে চেতনা সেটাকে সামনে আনতে হবে। আমরা ৭১ সালে লড়াই করেই দেশকে স্বাধীন করেছি এটা মাথায় রাখতে হবে।

এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর