মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

যুক্তরাষ্ট্রে পুলিশের ধাওয়ায় পালানোর সময় গাড়ির ধাক্কায় নিহত ৪, আহত ১১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৮:০৪

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে পুলিশের ধাওয়ায় একটি দ্রুতগামী গাড়ি জনাকীর্ণ এক বারে ধাক্কা মেরেছে। এ সম্য বারের সামনে থাকা ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে এমন ঘটনা ঘটে।

টাম্পা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাত ১২টা ৪০ মিনিটে ফ্রিওয়েতে একটি গাড়িকে বেপরোয়াভাবে চালাতে দেখা যায়। ফ্লোরিডা হাইওয়ে পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ সময় হাইওয়ে পেট্রোল অফিসাররা 'বিচ্ছিন্ন' হয়ে গেলে গাড়িটি শহরের কেন্দ্রস্থলের ইবোর সিটির দিকে দ্রুতগতিতে এগিয়ে যায়। শেষ পর্যন্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্র্যাডলি নামক একটি বারের বাইরে এক ডজনেরও বেশি লোককে ধাক্কা দেয়।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলেই তিন জন নিহত হন এবং আরেকজন হাসপাতালে মারা যান। দুই জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ প্রধান লি বারকাও এক বিবৃতিতে বলেছেন, 'যা ঘটেছে, তা ছিল একটি অর্থহীন ট্র্যাজেডি। আমরা ভুক্তভোগীদের প্রিয়জন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।'

ঘটনার পর কর্মকর্তারা ২২ বছর বয়সী সিলাস স্যাম্পসন নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। তাকে হিলসবোরো কাউন্টি কারাগারে রাখা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর