মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

একান্তই আমার বন্ধু

রেহানা ফেরদৌসী

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১২:৫৮

“ কষ্ট “ আমার জীবনের সবচে’ কাছের বন্ধু।
প্রতিদিন আমার কাছে আসে, সাথে থাকে।
কখনো খালি হাতে আসে নি! সব সময় এবং প্রতিদিন কিছু না কিছু নিয়েই এসেছে।
যতবার চেয়েছি, বুঝিয়েছি...আর এসো না বা এতো এসো না! কে শোনে কার কথা! বরং যতবার না করেছি, পরের বার আরো দ্বিগুণ হয়ে এসেছে আমারই কাছে। অবশেষে এই বারণ করা ছেড়ে দিয়ে... প্রতিদিন অপেক্ষায় থাকি...আজ কি রূপে আসবে আমার কাছে। নিজেকে হাসির আঁড়ালে বা সাজ-সজ্জায় যতই লুকিয়ে রাখি...সে ঠিক আমায় খুঁজে নেয় তার মতন।

ক্ষুদ্র এ জীবনে সে আমায় কত কিছু শিখিয়েছে!
জীবনে কে আপন-কে পর, বিশ্বাস ভাঙার কষ্ট, আপন জন হারানোর বেদনা, জীবনে অপ্রাপ্তির হিসেব, স্বপ্ন ভঙ্গ...আরো কত কি! আমি তার প্রতি সত্যিই কৃতজ্ঞ! নয়তো এ পৃথিবীতে আমি তো সেই নির্মল-সুন্দর ফুল হয়েই ফোটে রইতাম, সুগন্ধ ছড়িয়ে মুগ্ধ করে যেতাম সকল কে। জীবন যুদ্ধে টিকে থাকার লড়াই...সেই সৌভাগ্যবানদের মতো আমারও অজানা থেকে যেতো! নিজেক আগলে রাখার দায়িত্ব এসে পড়তো..দায়িত্বশীল, বিশ্বস্ত, প্রিয়তম নামক ব্যক্তির ওপর! যেহেতু আমার সেই ব্যাক্তি নেই তাই কষ্ট নিজেই আমায় সব শিখিয়ে দিলো!

তার সাথে থেকে আমি এতোটাই অভ্যস্ত হয়ে গেছি যে তার মাঝেই আমার স্বাচ্ছন্দ্য। এখন আর আমি নিজেই চাই না...সে এক মুহূর্তের জন্যও না আসুক। কারণ সে-ই তো আমার সবচে’ সত্যিকার, কাছের বন্ধু, যে পরম যতনে জমিয়ে রেখেছে আমার সকল অশ্রু॥

রেহানা ফেরদৌসী
সহ সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ,
পুলিশ নারী কল্যাণ সমিতি
(কেন্দ্রীয় পুনাক)
মোহাম্মদপুর, ঢাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর