মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বাইডেন

গণতন্ত্রকে ধ্বংস ও যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৭:২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এখন 'খুব অন্ধকার সময়' পার করছে। ট্রাম্প এমন কাজ করেছেন যা 'আমাদের জাতি হিসেবে লজ্জিত করে'।

শুক্রবার নেব্রাস্কার ওমাহায় ডেমোক্র্যাটিক পার্টির অনুষ্ঠানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, মিস্টার প্রেসিডেন্ট, কেবল কোটিপতি ও বিলিয়নিয়ারদের জন্য নয়, আপনি আমাদের সবার জন্য কাজ করুন।

এসময় হোয়াইট হাউসের পূর্ব শাখা ধ্বংস করার প্রসঙ্গ উল্লেখ করেন বাইডেন। তিনি বলেন, এটি তার রাষ্ট্রপতির কাজের এক নিখুঁত প্রতীক। ট্রাম্প শুধু জনগণের ঘরকে নয়, সংবিধানকে, আইনশৃঙ্খলা ও গণতন্ত্রকেও ধ্বংসযজ্ঞের মুখে ফেলেছেন।

দ্বিতীয় মেয়াদ দেশে স্বর্ণযুগ নিয়ে এসেছেন ট্রাম্প-- এমন বক্তব্যকেও বাইডেন উপহাস করেছেন। বাইডেন বলেন, জনগণ দেখুক, এটি কোনো স্বর্ণযুগ নয়। বাস্তবতা হলো, এটি খুব, খুব অন্ধকার মুহূর্ত।

এ সময় তিনি নিউইয়র্ক, ভার্জিনিয়া ও নিউজার্সিতে ডেমোক্র্যাটিক পার্টির জয়ে আনন্দ প্রকাশ করেন। বলেন, ডেমোক্র্যাটিক পার্টি ফিরে এসেছে। আমেরিকান জনগণ ট্রাম্প ও তার সমর্থকদের কাছে বার্তা পাঠাচ্ছে। তার নীতির নিন্দা করছে।

বাইডেনের সমালোচনার জবাব হিসেবে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন জো বাইডেন। ক্ষমতা ছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে বক্তব্য দিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর