মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও নতুন যে সিনেমা নিয়ে তিনি ফিরছেন সে প্রসঙ্গে বেশিরভাগ মানুষই অনেক আগে থেকেই জানেন।

আনুশকা ২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির কথা ছিল, তবে এখনো সেটি মুক্তি পায়নি। শোনা যায়, ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে নতুন পরিকল্পনা চলছে। এই সিনেমার মাধ্যমে আনুশকাকে আবারও অভিনয় জগতে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যম মিড ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট দলের জয়ের পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে সিনেমাটি মুক্তির জন্য চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা চাই দর্শকরা ঝুলনদির মতো কিংবদন্তি খেলোয়াড়ের গল্প দেখুক। বিতর্কের ঊর্ধ্বে উঠে সিনেমাটি মুক্তি দেওয়া প্রয়োজন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমাটি আটকে থাকার কারণ নেটফ্লিক্সের প্রত্যাশার সাথে পুরোপুরি মিলে না যাওয়া এবং প্রযোজনা খরচের সীমা অতিক্রম করা। তবুও সিনেমাটি একটি শক্তিশালী বায়োপিক হিসেবে বিবেচিত।

বর্তমানে নেটফ্লিক্সের কাছে সিনেমাটির স্বত্ব রয়েছে। ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে, তাই আশা করা হচ্ছে শীঘ্রই এটি মুক্তি পাবে।

‘চাকদা এক্সপ্রেস’ হলো ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আনুশকা শর্মা। আনুশকাকে সবশেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর