মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

পাবনা সফরে রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৩:২৯

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি তার পঞ্চমবারের মতো রাষ্ট্রীয় সফর।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে তিনি সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান। 

এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে রাষ্ট্রপতি তার নিজ বাসভবনে অবস্থান করবেন এবং নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউজে পুনরায় গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর এটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর।

এর আগে তিনি ২০২৩ সালের ১৫ মে, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি এবং ৯ জুন পাবনা সফর করেছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর