মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যশোরে দখল হওয়া নদী পরির্দশনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৩

যশোরের দখল হওয়া নদী পরির্দশন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) মকসুমুল হাকিম। আজ সকালে যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদী পরিদর্শনের মাধ্যমে পরিদর্শনের সুচনা করেন তিনি। এসময় তিনি বলেন, নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেই তিনি টিম নিয়ে পরিদর্শনে এসেছেন।

যশোরের মুক্তেশ্বরী, টেকা, ভৈরবসহ অসংখ্য নদী খাল দখল করে ব্যক্তি কাজে ব্যবহার করছে ভূমিদস্যুরা। এতে করে যশোর শহরসহ বিভিন্ন এলাকা সামান্য্য বৃষ্টিপাতে জলাবদ্ধতার শিকার হয়। এমন প্রেক্ষাপটে নদী রক্ষার আন্দোলনে জড়িতদের আবেদন ও জেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে মুক্তেশ্বরী ও টেকা নদীর বিভিন্ন পয়েন্টে পরির্দশন করতে যশোরে অবস্থান করছেন নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদী পরিদর্শনের সুচনা করেন তিনি। এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার জানান ওই অংশে আদ্ব-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ নদীর একটি বৃহৎ অংশ দখল করে ব্যবহার করছে। এরপর পরিদর্শন টিম স্থানটি ঘুরে দেখেন এবং জমি উদ্ধারে সদর উপজেলা ভূমি কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এসময় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, নদী রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতেই তিনি টিম নিয়ে পরিদর্শনে এসেছেন।

এর আগে যশোর সার্কিট হাউসে তার কাছে স্মারকলিপি দেন মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ। তারা মুক্তেশ্বরী নদী ও নদীর খাল সমুহের দখলদার উচ্ছেদ, খনন এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

এসময় সংগঠনের আহ্বায়ক অনিল বিশ্বাস, সদস্য সচিব রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, তসলিম উর রহমান, প্রকৌশলী আবু হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর