মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মুন্সীগঞ্জ-১ আসনে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৮:২৭

মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) দলীয় সিদ্ধান্তে প্রদান করা মনোনয়নের বিরুদ্ধে প্রদিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলীর নেতৃত্বে শ্রীনগর ডাকবাংলো থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ফ্লাইওভারের নিচে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মীরা মনোনয়ন দেওয়া প্রার্থীকে মানি না মানব না স্লোগান দিতে শুরু করে।

পরে দুপুর ১টার দিকে তারা পুনরায় ডাকবাংলো এলাকায় ফিরে আসলে তাদের সাথে যোগ দেয় বিএনপির স্থায়ী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু । এ সময় তারা মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবী জানান। বিক্ষোভ সভায় সরফত আলী সপু বলেন, বিগত দিনে অন্দোলন সগ্রামে যার কোন ভূমিকা নাই,কোন মামলা নাই। যে অন্দোলন সংগ্রামের সময় বাহিরে পালিয়ে ছিল, এরকম কোন সে যদি আমিও হই, তা প্রত্যাখান করা উচিৎ। দল অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবে। জনগণ যা বলে দিবে তাই হবে। দলীয় সিদ্ধান্তই চুড়ান্ত। দল তা বিবেচনা করবে। আলহাজ মমিন আলী বলেন, খসরাভাবে মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন। তখন দল চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে। এ সময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের ক্ষোভ থাকতেই পারে।

এদিন উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন ও আওলাদ হোসেন, সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, তাজুল ইসলাম, জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর