মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মেয়াদোউত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রি

আখাউড়ায় ৭ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৭:২৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদোউত্তীর্ণ, নিষিদ্ধ ও সেম্পল ঔষধ বিক্রির অপরাধে ৭ ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের সড়ক বাজারে ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, অভিযানে পৌর শহরের সড়ক বাজারে অবস্থিত সরকার ফার্মেসিকে ৪ হাজার, খাদেম ফার্মেসিকে ৩ হাজার, আল-আমিন ফার্মেসিকে ৩ হাজার, মহেশপুর মেডিকেল ফার্মেসিকে ৪ হাজার, পিয়াস মেডিকেল ফার্মেসিকে ১০ হাজার, নূর ফার্মেসিকে ৩ হাজার, এনাম মেডিকেল ফার্মেসিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ড্রাগ অধিদপ্তর কর্মকর্তা মো: ইকবাল হাসান জানান, মেয়াদোউত্তীর্ণ ঔষধ, সেম্পল ঔষধ বিক্রি ও মজুদ, নিষিদ্ধ ঔষধ বিক্রির অপরাধে ৭ ফার্মেসী বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। তিনি জানান, আখাউড়ায় উপজেলায় ৩ শতাধিকের উপরে ফার্মেসি রয়েছে। যার মধ্যে ১ শত ফার্মেসির ড্রাগ লাইসেন্স নেই। তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কফিল উদ্দিন মাহমুদ জানান, ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর (খ) ও (গ) ধারায় মেয়াদোউত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির অপরাধে ৭ ঔষধ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। তিনি বলেন অভিযান পরিচালনার সময় অনেক ফার্মেসির মালিক দোকান বন্ধ করে চলে যায়। তাদের বিরুদ্ধে ও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর