মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

চট্টগ্রামে স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১২:৫৭

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডের ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, হাসিবুল ইসলাম নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টেুরেন্টে চাকরি করতো। চার-পাঁচ মাস আগে খায়রুন নাহার প্রকাশ তানহা নামে এক নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। তাদের প্রেমের বিষয়টি তানহার স্বামী জাহেদুল ইসলাম জানতে পারেন। এরপর থেকে জাহেদ হাসিবকে বিভিন্ন মোবাইলে হুমকি ধমকি দিতে থাকে।

তিনি আরও বলেন, গত সোমবার দুপুর সোয়া ১২টায় জাহেদ তাকে চা খাওয়ার কথা বলে কৌশলে বাসার বাইরে ডেকে নেয়। পরে দুপুর ১টা ২০ মিনিটে সঙ্গীত আবাসিক এলাকায় রাস্তার উপর কথা কাটাকাটি শুরু হয় তাদের মধ্যে। একপর্যায়ে জাহেদ হাসিবকে বুকে ও পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দিবাগত রাত আড়াইটায় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকা থেকে আসামি জাহেদকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর