মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রুক্ষ ও ধারালো চেহারার পুরুষ পছন্দ মালাইকার!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫, ১৭:২১

বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম।

বর্তমানে মালাইকা নাম জড়িয়েছেন হর্ষ মেহতা নামে এক হিরা ব্যবসায়ীর সঙ্গে। এরপর থেকেই আলোচনায়- কেমন পুরুষ পছন্দ তার?

এমন সময়ে অতীতের একটি সাক্ষাৎকার সামনে এসেছে। যেখানে মালাইকা বলেছিলেন, একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।

পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।

তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, আমি খুবই রোমান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীর কথা এখনই বলা যাবে না।

গত বছর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই নাকি তার হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর