মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসনে মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা (ভোলা)

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫, ১৫:২৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো ভোলা-৪ চরফ্যাশন মনপুরার আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবদী যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন । আজ সোমবার (৩ নবেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের বিএনপির মনোনয়ন ঘোষণা করেন। এ সময় ভোলা-৪ আসন থেকে নূরুল ইসলাম নয়নকে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। এদিকে মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করে। শুরু হয় একে অপরের সাথে আলিঙ্গন ।

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ২ নং হাজীরহাট ইউনিয়ন এর সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার বলেন, আলম ভাইয়ের গ্রুপ এবং নয়ন ভাইয়ের গ্রুপ এর মধ্যে কোন বিরোধ নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ধানের শীষের পক্ষে নির্বাচন করবো। তিনি আরও জানান, দলের স্বার্থে জাতির স্বার্থে কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। আমি সকলকে আহবান করব সকলে যেন ধানের শীষের নির্বাচন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ভাই কে নির্বাচিত করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা চরফ্যাশন মনপুরা বাসি এ আসনটি উপহার দিবো ইনশাআল্লাহ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর