মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

জামায়াতে ইসলামসহ নানা মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত

রফিকুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৫, ১৪:৪৫

তারেক রহমান প্রধান মন্ত্রী হবেন বাংলাদেশ বদলে যাবে এই আশঙ্কায় জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এবং রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনতে এবং মানুষের শান্তি ফেরাতে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচন চাই, তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারও বিরুদ্ধে আমাদের ব্যক্তিগত কোন অভিযোগ নেই; আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সরকার।”

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও প্রচারের লক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুঠির মাঠ চত্বরে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু। সঞ্চালনা করেন মীর মনিরুজ্জামান বাবু, মোঃ মাসুদুর রহমান ও মহসিন খান।

সভায় অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের রূপরেখা। এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

জনসভাকে ঘিরে সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ উপচে পড়ে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর