মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মেয়েদের বিশ্বকাপ জয়ের পর আবেগাপ্লুত টেন্ডুলকার-কোহলিরা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

১৯৮৩ ও ২০১১ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। অপেক্ষা ছিল মেয়েদের। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। রোববার (২ নভেম্বর) ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে হারমানপ্রীত কৌরের দল।

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে আনন্দে আত্মহারা ভারতের মেয়েরা। তাদের এই সাফল্য ছুঁয়ে গেছে দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। নারী ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তারা।

ভারত নারী দলের উদযাপনের একটি ছবি এক্সে পোস্ট করেছেন দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সেখানে তিনি লেখেন, ‘১৯৮৩ সালের বিশ্বকাপ জয় পুরো প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নগুলো তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আমাদের নারী ক্রিকেট দল সত্যিই বিশেষ কিছু করেছে। তারা সারা দেশের অসংখ্য তরুণীকে ব্যাট–বল তুলে মাঠে নামতে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে বিশ্বাস করাতে পেরেছে যে তারাও একদিন বিশ্বকাপ জিততে পারে। ভারতীয় নারী ক্রিকেটের যাত্রায় এটি একটি সংজ্ঞায়িত মুহূর্ত। মেয়েরা পুরো জাতিকে গর্বিত করেছে।’

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘মেয়েরা ইতিহাস তৈরি করেছে। একজন ভারতীয় হিসেবে এত বছরের কঠোর পরিশ্রম অবশেষে বাস্তবে রূপ নিতে দেখে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না। এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের জন্য তাঁরা প্রশংসার দাবিদার। হারমান এবং পুরো দলের জন্য অভিনন্দন রইল। পর্দার আড়ালে কাজ করার জন্য পুরো দল এবং ব্যবস্থাপনাকে অভিনন্দন। ভারতকে অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করো সবাই। এটি আমাদের দেশে এই খেলাটি গ্রহণের জন্য প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করবে।’

ভারতীয় পুরষ ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর লিখেছেন, ‘তোমরা শুধু ইতিহাসই তৈরি করোনি, এমন একটি উত্তরাধিকার তৈরি করেছো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মেয়েদের অনুপ্রাণিত করবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর