মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৫, ১৪:৫৫

রংপুরের বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। ওই বিএনপি নেতা উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক। গ্রেফতার লিয়াকত উল্লাহ গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় গোপালপুর ইউনিয়নের স্থানীয় এক বিদ্যালয় থেকে শিক্ষিকা বাড়ি ফেরার পথে গোপালপুর বটেতল নামক জায়গায় লিয়াকত উল্লাহ সহ ৭-৮ জন জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেন। ওই মাইক্রোতে শিক্ষিকা গুরুতর আহত হলে তার চিৎকার করেন। পরে তাকে পদাগঞ্জ বাজারের পাশে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বদরগঞ্জ থানায় এসে অজ্ঞাত পাঁচজনসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। সেই মামলায় বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, লিয়াকত উল্লাহ লুসানকে পুলিশ গ্রেফতার করেছে বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারণে গ্রেফতার করেছে আমার জানা নেই। জেনে বলতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের বিষয় আমার জানা নেই। আমি বাইরে ছিলাম।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, শিক্ষিকাকে অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর