মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

চলনবিলে প্রশাসনের অভিযানে তিনটি অবৈধ সৌতি ও চায়না দোয়ারি জাল উচ্ছেদ

মো. আব্দুস সালাম, নাটোর

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

চলনবিল গুরুদাসপুর অংশে বিলশা ও পিপলায় উপজেলা প্রশাসনের অভিযানে তিনটি অবৈধ সৌতি জাল ও চায়না দোয়ারি জাল উচ্ছেদ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।

অভিযানে বিলশা ও পিপলা এলাকায় তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিপুল পরিমাণ সৌতি জাল ও চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে এসব জাল ও স্থাপনা পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, “চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধভাবে জলাশয় দখল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাছ ধরার ফাঁদ বা স্থাপনা গড়ে তুললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

চলনবিল অঞ্চলে প্রায়ই মৌসুমি সময়ে কিছু অসাধু ব্যক্তি সৌতি ও চায়না দোয়ারি জালের মাধ্যমে মাছ নিধন করে জলজ পরিবেশের ক্ষতি করে আসছে। প্রশাসনের এ অভিযান স্থানীয়দের মধ্যে সন্তোষের সৃষ্টি করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর