মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

যমুনা অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ ঘোষণা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৫, ১৪:৫২

জাতীয়করণের দাবিতে আজ রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে শিক্ষক নেতারা জানান, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যে জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা। 

সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ২১ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলনে নামেন ইবতেদায়ি শিক্ষকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর