মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভোলায় বিএনপি এবং বিজেপির দুই গ্রুপের সংঘর্ষ

মমিনুল ইসলাম শিবলু, ভোলা

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২ টার দিকে নতুন বাজার বিজেপি অফিসের সামনে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় দুই সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলের পিছন দিক থেকে বিজেপির কর্মীরা অতর্কিতে ভাবে হামলা চালায়। এতে সংঘর্ষের গটনা ঘটে। তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন বানচাল করার হীন উদ্দেশ্যে তারা পায়ে পারা দিয়ে সংঘাত সৃষ্টি করছে। শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে।

অপর দিকে সদর বিজেপির প্রচার সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, মূল বিএনপি নয়, বিএনপির একটি গ্রুপ তাদের অফিসে হামলা করেছে। এতে বিজেপির অন্তত ১০/১৫ জন আহত হয়েছেন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন বাজার ও বিজেপি অফিসের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর