মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রনিকে হত্যার হুমকি

মোহাম্মদ হানিফ, নোয়াখালী

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৬:২২

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ২নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে জামায়াত-শিবিরের পক্ষ থেকে হত্যার হুমকি এবং সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। এই বিষয়ে শনিবার (২ নভেম্বর, ২০২৫) বিকেলে সোনাইমুড়ী বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, সম্প্রতি ২নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে জামায়াত-শিবিরের কতিপয় কর্মী প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এছাড়াও তারা সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

উপস্থিত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতিপক্ষ হিসেবে জামায়াত-শিবির নোয়াখালী তথা সোনাইমুড়ীর পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। একজন রাজনৈতিক কর্মীকে হত্যার হুমকি এবং জনবহুল এলাকায় লাঠি মিছিলের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যেকোনো মূল্যে সংগঠনের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং সন্ত্রাসের রাজনীতিকে সোনাইমুড়ীর মাটি থেকে প্রতিহত করার ঘোষণা দেন।

বিএনপি নেতারা অবিলম্বে মোঃ রনিকে হত্যার হুমকিদাতাদের এবং লাঠি মিছিলে অংশগ্রহণকারী সন্ত্রাস সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, তারা সোনাইমুড়ী উপজেলাবাসীর প্রতি শান্তি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, যুগ্ম আহবায়ক মাসুদের রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, সদস্য সচিব আয়ুব পাটোয়ারী এবং সোনাইমুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর