মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আগাম শীতের সবজিতে স্বস্তির আভাস, কমতে শুরু করেছে দাম

মুহাইমিনুল হক, মনিরামপুর (যশোর)

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৫:৩৫

মনিরামপুরের সবজি বাজারে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে স্বস্তি। চড়া দামের শীতকালীন সবজির বাজারে এখন দেখা যাচ্ছে আগাম শীতকালীন সবজি । তবে এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি সাধারণ ক্রেতাদের মুখে। শুক্রবার ছুটির দিনে মনিরামপুরের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে।

বরবটি, ফুলকপি ও বাঁধাকপি কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। টমেটো ও লেবুর দাম এখনো কিছুটা বেশি হলেও, অন্যান্য সবজির দামে স্বস্তির ইঙ্গিত মিলেছে। ব্যবসায়ীরা জানান, অনেক কৃষক এখনো মাঠ থেকে সবজি তুলতে শুরু করেননি। তারা মনে করছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন সবজি বাজারে উঠলেই দাম আরও কিছুটা কম হতে পারে। স্থানীয় কৃষকরা বলছেন, বাজারে সবজি প্রচুর হলেও তারা এখনো ন্যায্য দাম পাচ্ছেন না।

তবে গত বছরের তুলনায় এ বছর শীতকালীন সবজির দাম কিছুটা কম, এমনটাই জানিয়েছেন ক্রেতারা। ক্রেতারা আরো বলেন, আগে যে সবজিগুলো একশ টাকার নিচে পাওয়া যেত না, এখন সেগুলো অনেকটাই নাগালে এসেছে। এক্ষেত্রে কিছুটা স্বস্তির প্রকাশ করছে ভোক্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর