মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

মো: সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (কুকুরের কামড়ের) জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল খানের হাতে জলাতঙ্কের টিকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা।

আখাউড়া পৌরসভার সহকারী পৌর প্রকৌশলী মোঃ তানভীর হাসান জানান, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় পৌরসভার অর্থায়নে ৫০টি (কুকুর ও বিড়াল) কামড়ের ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রদান করা হয়েছে।এবং তা অব্যাহত থাকবে।

আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, হিমেল খান জানান, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৫০টি জলাতঙ্কের টিকা আমাদের কাছে পৌঁছে দেয়। এর মাধ্যমে বেশ কয়েকজন রোগীর চিকিৎসা করা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর