মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ২ জনের, হাসপাতালে ২৮৮

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৩, ১৩:৪১

জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৬ জনে।

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছে ২৮৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮৫৬ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার ম্যাচরদিয়া গ্রামের রব চাঁদ মল্লিকের ছেলে রবিউল মল্লিক (৩০) ও জেলার বোয়ালমারী উপজেলার মৃত আসিফুর রহমানের ছেলে লুৎফর রহমান (৮০)।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ১০৯ জন। বর্তমানে হাসপাতালটিতে ৪২৯ জন চিকিৎসাধীন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৮৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮৫৬ জন।

তিনি আরও জানান, হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৬৬ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৬৯ জন। এরমধ্যে ১২ হাজার ৬৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর