মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রুহুল কবির রিজভী

ঐক্যমত কমিশনের জমা দেওয়া জুলাই সনদ প্রতারণামূলক

রফিকুল ইসলাম, রাজবাড়ী

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

ঐক্যমত কমিশনের জমা দেওয়া “জুলাই জাতীয় সনদ ২০২৫” প্রতারণামূলকভাবে তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই, অথচ অন্য পাতা সংযুক্ত করে কমিশন সনদ জমা দিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও জনগণের সঙ্গে প্রতারণামূলক কাজ।”

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলা বাড়িয়া গ্রামে জন্মান্ধ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে ওই সহায়তা প্রদান করা হয়।

রিজভী বলেন, “আমরা এখানে কোনো রাজনৈতিক মিছিল বা ভোট চাওয়ার জন্য আসিনি। এটি একটি সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া উদ্যোগ। তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা সারাদেশে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “দেশ আজ এক ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসন, গুম-খুন, বিরোধী কণ্ঠরোধ—এসব পরিস্থিতি থেকে তারেক রহমানের নেতৃত্বে আমরা বেরিয়ে আসতে সক্ষম হয়েছি।”

‘জুলাই সনদ’ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সনদে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে। এর মধ্যে বলা হয়েছে, দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের কথা, যা আমাদের সংবিধানের এককক্ষবিশিষ্ট সংসদের সঙ্গে সাংঘর্ষিক। এসব কার্যকর করতে সংবিধান সংশোধন প্রয়োজন হবে।”

তিনি প্রশ্ন রাখেন, “যদি বলা হয়, জুলাই জাতীয় সনদ পার্লামেন্টে পেশের পর ২৭০ দিনের মধ্যে পাশ না হলে তা অটোপাশ হবে, তাহলে গণভোট, নির্বাচন ও সংসদ আলোচনার প্রয়োজন কী? পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এমন নজির নেই। এটি এককেন্দ্রিক ও কর্তৃত্ববাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য।”

রিজভী বলেন, “যে দেশের তরুণরা—আবু সাঈদ, শুভ, ওয়াসিম, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের ভিত্তিতে এমন ভেজাল ও প্রতারণামূলক জুলাই সনদ গ্রহণযোগ্য নয়।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন মিঠুন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আসলাম মিঞা, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদসহ স্থানীয় নেতাকর্মীরা।





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর