মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রের খুনির বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মোহাম্মদ হানিফ, নোয়াখালী

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১৬:১৯

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত অবস্থায় এক হিফজ ছাত্রকে জবাই করে হত্যা করেছে আরেক ছাত্র। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

হত্যা ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার(৩০ অক্টোবর) সকালে সোনাইমুড়ীর নতুন বাজার সংলগ্ন ঢাকা-নোয়াখালী মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারনে এই নৃশংস হত্যাকান্ড ঘটেছে। রাতে ঘুমন্ত অবস্থায় ছাগল জবাই দেওয়া ছুরি দিয়ে ঘাতক আবু ছায়েদ পরিকল্পিত ভাবে নাজিম উদ্দিনকে খুন করেছে। হত্যার চারদিন পূর্বে খুনি সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে রাখলেও মাদ্রাসা কর্তৃপক্ষ এই বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি।

মাদ্রাসার মত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের হাতে কিভাবে পশু জবাই দেওয়া ছুরি আসলো সেই প্রশ্ন তোলেন নিহতের বাবা ওবায়েদ হোসেন।
মানববন্ধন থেকে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি অবহেলার সাথে জড়িত কর্তৃপক্ষের বিচার দাবি করেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। এসময় সোনাইমুড়ীর চাষিরহাট ও নতুন বাজার এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর