মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

‘লেডি সুপারস্টার’ তকমায় শুভশ্রীর প্রতিক্রিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১৫:১৪

টালিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবার পর্দায় সাংবাদিকের ভূমিকায় দেখা মিলবে তার। মুক্তির অপেক্ষায় তার আগামী সিরিজ ‘অনুসন্ধান’। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে এক ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে দেখা যাবে। 

সিরিজটির প্রচারণার মাঝেই ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। শুভশ্রীকে প্রায়শই গণমাধ্যম ও অনুরাগীদের পক্ষ থেকে ‘লেডি সুপারস্টার’ বলে সম্বোধন করা হয়। 

এই প্রসঙ্গে তিনি বলেন, আমাকেই অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোথাও কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও তো আমাদের মাইন্ডসেট। হয়তো আস্তে-আস্তে বদলাবে।

এদিকে, মুক্তির অপেক্ষায় থাকা সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে এক সাহসী চরিত্রে দেখা যাবে। সিরিজটির গল্প মহিলা সংশোধনাগারের স্পর্শকাতর একটি বিষয়কে ঘিরে, যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার না থাকা সত্ত্বেও একাধিক কারাবন্দি অন্তঃসত্ত্বা হচ্ছেন। এই কঠিন রহস্যের কিনারা করবেন সাংবাদিক অনুমিতার ভূমিকায় থাকা শুভশ্রী।

এই ধরনের সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে শুভশ্রী বলেন, আমি খুব খুশি যে এ রকম সাহসী চরিত্রে আমাকে ভাবা হয়েছে। আমার মনে হয়, এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। খুব ছোট আকারে এই খবর প্রকাশিত হলেও তেমন ভাবে এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা তো শিল্পী, তাই আমাদের প্রতিবাদের মাধ্যমটাও একটু ভিন্ন রকম।

শুভশ্রীর এই সিরিজ আগামী ৭ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম-এ মুক্তি পাবে। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর