মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রুহুল কবির রিজভী

আগামী নির্বাচনে ফুল বিছানো রাজপথ হবে না

বোরহান মেহেদী, পলাশ (নরসিংদী)

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১২:২৬

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদেরকে অনেক চক্রান্তের মধ্য দিয়ে হাটতে হচ্ছে। আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না, অনেক কাটা-কন্টক পথ অতিক্রম করতে হবে। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন। শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। মানুষের কথাবলার স্বাধীনতা, রাজনৈতিক দলগুলোর সভা- সমাবেশ করার স্বাধীনতাকে কেরে নিয়েছিলো। এই ভায়াবহ পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য বেগম খালেদা জিয়া লড়াই করেছেন দীর্ঘদিন। তারপরেও তাকে বংলাদেশ থেকে সরাতে পারেনি এবং আত্মসমর্পন করাতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে দলের হাল ধরেছিলেন জনাব তারেক রহমান।

শহিদ জিয়া যে বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন করেছিলেন সেই পতাকা বেগম জিয়া ধারন করেছেন পরে তা তারেক রহমান ধারন করে গোটা জাতিকে ঐক্য বদ্ধ করার মাধ্যমে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আস্রয় নিয়েছেন অন্য একটি দেশে। কিন্তু সেখানে থেকেও বিভিন্ন অডিও ভিডিওর মাধ্যমে বাংলাদেশে হানাহানি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। একটি অবাদ সুষ্ঠু নির্বাচন যেনো না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন।

এরই মধ্যেই একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তাদের এক নেতা বলেছেন যার নাম ডা. তাহের। তিনি বলেছেন। আগামী নির্বাচন নাও হতে পারে। আগামী নির্বাচন না হতে পারে কেনো? তাহের সাহেব আমি যানতে চাই, এটা কিসের আলামত, কিসের ইঙ্গীত, কোথা থেকে আপনাদের দাবি আসছে? বার্তা আসছে? এইটা জনগন জানতে চায়। মানুষ ১৬ বছর নির্বাচন করতে পারেনি, ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্র ছিলো আওয়ামীলীগের গুন্ডাদের দখলে। ভোট কেন্দ্রে গরু, বাছুর, ছাগল, কুকুর ছাড়া কেউ যায়নি।

আজকে এই পরিবর্তীত পরিস্থিতিতে মানুষ একটি অবাদ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। আর আপনারা বলছেন নির্বাচন নাও হতে পারে!

তিনি বুধবার ২৯ অক্টোবর দুপুরে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন যারা সমাজে চাঁদাবাজী করে, মানুষের মধ্যে আতংক তৈরি করে, দখলবাজি করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ।

সমাজের সকল শ্রেনীর ভালো মানুষ বিএনপির সদস্য হতে পারবে। এই বিষয় গুলো বিবেচনায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। অপরাধী খুব বেশি থাকে না শতকরা একজন দুইজন থাকে। কিন্তু এই দুই- একজনই সমাজকে কলংকীত করে।

বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর