মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ভারত সিরিজ মার্শ-ডেভিডদের জন্য কঠিন পরীক্ষা: অজি কোচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১৫:৪২

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপারএইট পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর থেকেই টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক খেলার ধরণ রপ্ত করার চেষ্টায় আছে অজিরা। ফলে ভারতের বিপক্ষে শিষ্যদের কঠিন পরীক্ষা নিতে চান অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

বর্তমানে অস্ট্রেলিয়ার গড় রান রেট ১০.০৭। প্রত্যেক ব্যাটারের স্ট্রাইক রেটও আগের তুলনায় বেড়েছে। ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসে ভাসছে দলটি।

কিন্তু ভারতের বিপক্ষে সিরিজটিকে আরও বড় পরীক্ষা হিসেবে দেখছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের মতো এক্স-ফ্যাক্টর বোলারদের বিপক্ষে কেমন করে তাদের ব্যাটিং ইউনিট, সেটিই দেখার বিষয়।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ বলেন, ভারতের বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ পরীক্ষা হবে। এই ধাঁচে খেলা কতটা কার্যকর, সেটি এখানে বোঝা যাবে। ওরা বিশ্বের এক নম্বর দল, আর আমরা দুইয়ে। সেরা দলের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ পাচ্ছি, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের জন্য এটি দারুণ মঞ্চ।

ভারতও সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক ক্রিকেটে ঝুঁকেছে। তবে অস্ট্রেলিয়ার স্ট্রাইক রেট ভারতের তুলনামূলক অনেক বেশি। ম্যাকডোনাল্ড জানান, টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার পরই দলটি এই পরিবর্তনের পথে হাঁটে।

তিনি বলেন, আমরা এখন ১১ ম্যাচ খেলেছি এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। আগে দুটো বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলাম, তাই নিজেদের সীমা ছাড়িয়ে যেতে চেয়েছি। এবার আমরা আরও আক্রমণাত্মক, নতুন ব্যাটিং পজিশনও পরীক্ষা করেছি। টিম ডেভিডকেও উপরে নামানো হয়েছে। আগের ব্যর্থতা থেকে শিখেই এই পরিবর্তন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর