মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ট্রাম্পকে নোবেল পুরষ্কারে মনোনয়ন দেবেন জাপানি প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৫, ১২:২১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত করবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি। গাজা ও কম্বোডিয়ায় শান্তি চুক্তির জন্য তিনি এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

সোমবার এই দুই নেতার বৈঠকের আগে জানানো হয়, তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার ব্যবস্থাও করছেন।

একাধিক সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাকাইচি মনে করেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি, ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাগোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকা ছিল ‘অভূতপূর্ব’ ও ‘ঐতিহাসিক।’

তাকাইচি বলেন, এই দু’টি অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এক নজিরবিহীন সাফল্য, যা বিশ্বের স্থিতিশীলতায় অবদান রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর