মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নেত্রকোণায় সিএনজি থেকে নামিয়ে দুই যুবককে বেধড়ক মারধর, থানায় অভিযোগ

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫, ১৭:৪০

নেত্রকোণায় শহরের পারলা বাসস্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসাপাতালে পাঠায়।

আহতরা হলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার সিএনজি চালক মো. বাদশা মিয়া (৪০) ও মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকার ব্যবসায়ী আহমেদ শরীফ রনি (৩৪)।

গতকাল রোববার রাত ১১টার দিকে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে রাতেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার চল্লিশা এলাকার মো. সাহর মিয়া (৩০), ইয়াকিন মিয়া (২৫), সম্রাট মিয়া (২৭) ও তরিকুল ইসলাম (৩৫। তারা সবাই সিএনজি চালক বলে জানা গেছে।

আহত সিএনজি চালক বাদশা মিয়া বলেন, ওই দিন রাতে ময়মনসিংহ থেকে তিনজন যাত্রী নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিলেন তিনি। পথে নেত্রকোনা পারলা এলাকায় পৌঁছালে ওই চারজন সিগন্যাল দিয়ে সিএনজি থামায়। থামানোর পর তারা আমাকে জোর করে নামিয়ে অহেতুক তর্ক-বিতর্ক শুরু করে। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় যাত্রী আহমেদ শরীফ রনিকেও তারা পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অপর আহত আহমেদ শরীফ রনি বলেন, ময়মনসিংহ থেকে সিএনজি করে মোহনগঞ্জ ফিরছিলাম। পথে নেত্রকোনার পারলায় সিএনজি থামিয়ে ওই চার যুবক আমাদের বেধড়ক মারধর শুরু করে। মারধরের পর লাঠি খুঁজে ফের পেটানোর চেষ্টা করছিল। ঠিক ওই সময় পুলিশ চলে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। সদর হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয়দের মাধ্যমে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে পরে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কেন হঠাৎ এমন হামলার ঘটনা ঘটলো বুঝতে পারিনি। আশা করছি পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তার করবে।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর