মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পুরুষের সামনে বোকা সাজার ভান করেন জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর পুরুষের স্বাচ্ছন্দ্য বোধে আঘাত না দেওয়ার জন্যই নাকি বোকা সেজে থাকেন। নিজেই জানালেন অভিনেত্রী। ‘পুরুষতান্ত্রিক’ ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যই নাকি এমনটি করে থাকেন। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের অনুষ্ঠানে এসে এমন কথাই বলেন জাহ্নবী কাপুর।

অভিনেত্রী বলেন, আমি জানি, আমি সুবিধাপ্রাপ্ত জায়গা থেকে এসেছি। সম্প্রতি একটা বিষয় লক্ষ করেছি— এখন আমি একটা ঘরে বসে নিজে যা চাই সেটাই বলতে পারি। কিন্তু একটা সময়ে এমন কিছু পরিস্থিতিতে থেকেছি, যেখানে নিজেকে বোকা সাজিয়ে রাখতে হয়েছে।

জাহ্নবীর মুখে এমন কথা শুনে টুইঙ্কেল বলেন, তিনিও শুরুর দিকে একই কৌশলের আশ্রয় নিতেন। তখন অভিনেত্রী বলেন, এখনো কিছু ক্ষেত্রে কোনো সিনেমার দৃশ্য পছন্দ না হলে তিনি সরাসরি বলতে পারেন না। এর পরিবর্তে নিজের অক্ষমতা প্রদর্শন করেন তিনি।

জাহ্নবী বলেন, আমি এখনো লড়াই করছি। ১০টা ভালো কথা বলার পর ভান করতে হয়, যেন আমিই বুঝতে পারিনি বা ওই দৃশ্যে অভিনয়ে করার যোগ্যতা আমার নেই। কিন্তু আসল কারণ হলো— আমি ওই দৃশ্যে অভিনয়টাই করতে চাই না। দৃশ্যটা একেবারে জঘন্য— এটা বলে উঠতে পারি না। তার বদলে বলি— আমিই বুঝতে পারছি না বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী জাহ্নবী কাপুর পরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সনি সংস্কারী কি তুলসী কুমারী’ ও ‘পরম সুন্দরী’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর