মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

খসরু

আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে সহনশীল হতে হবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৫:৫১

আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে সহনশীল হতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে হলে সবাইকে সহনশীল হতে হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া শত সংস্কার করেও পরিবর্তন আসবে না। যার যার অবস্থা থেকে ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে। যা এখনো একমত হয়নি, তা আলোচনার মাধ্যমে সামনে হবে।নির্বাচনের ধারা বাধাগ্রস্ত করলে গণতন্ত্রের ধারা ফিরবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার লড়াইয়ে সব দল ঐক্যবদ্ধ ছিল। সবাই এক পরিবার ছিল।’
 
সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে কীভাবে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা যায়, তা নিয়ে কাজ করছি। ১৪ মাসেও গণতন্ত্রের ধারা ফিরে আসেনি। 

তিনি আরও বলেন, ‘সনদ সই করার পর সবাই অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। হিংসার রাজনীতির দিকে আর যেতে পারবো না। সাংঘর্ষিক রাজনীতির পুরানো ধারায় ফেরত যাওয়া যাবে না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর