শনিবার, ৬ই জুন ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৯৫০ গোল করে ইতিহাস রোনালদোর

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১৪:২৪

সৌদি প্রো লিগে অপরাজিত ধারা বজায় রেখেছে আল নাসর। শনিবার আল হাজেমকে ২-০ গোলে পরাজিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল, আর সেই ম্যাচেই ইতিহাস গড়েছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারের ৯৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

রোনালদো ম্যাচের ৮৮তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের লিড দ্বিগুণ করেন। এটি ছিল চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার ষষ্ঠ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম গোল।

এর আগে ২৫ মিনিটে জোয়াও ফেলিক্সের দুর্দান্ত হেডে এগিয়ে যায় আল নাসর। পর্তুগালের এই তরুণ ফরোয়ার্ডের গোলের পর দেশের অধিনায়ক রোনালদো নিশ্চিত করেন তিন পয়েন্ট, আল নাসরের টানা ষষ্ঠ জয় এনে দিয়ে।

এই গোলের মাধ্যমে রোনালদো সৌদি লিগে নিজের মোট গোলসংখ্যা দাঁড় করালেন ৮০-এ, আর আল নাসরের জার্সিতে তার গোলসংখ্যা এখন ১০৬। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো দারুণ ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন।

রোনালদো এই কীর্তি গড়েছেন একদিন পরেই, যখন লিওনেল মেসি ভেঙেছিলেন তার আরেকটি রেকর্ড। ইন্টার মিয়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোলে (৩-১ ব্যবধানে জয়) তার ক্যারিয়ারের গোলসংখ্যা পৌঁছেছে ৮৯১-এ।

৩৮ বছর ১২২ দিন বয়সে এই সংখ্যায় পৌঁছে সবচেয়ে কম বয়সে ৮৯০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রোনালদোর এই সংখ্যায় পৌঁছাতে লেগেছিল ৩৯ বছর ৮৯ দিনে।

পরিসংখ্যান বলছে, মেসি ১,১৩১ ম্যাচে তার গোলগুলো করেছেন। আর রোনালদো খেলেছেন ১,২২০ ম্যাচে। সম্প্রতি মেসি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, আর রোনালদো সৌদি আরবে ২০২৭ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 

রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা (অফিসিয়াল)

স্পোর্টিং সিপি: ৫

ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫

রিয়াল মাদ্রিদ: ৪৫০

জুভেন্টাস: ১০১

আল নাসর: ১০৬

পর্তুগাল জাতীয় দল: ১৪৩

মোট: ৯৫০ গোল


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর