মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

মানিকগঞ্জের শিবালয়ে কিশোরীকে ধর্ষণে গ্রেপ্তার, ইমরান হোসেন (৩০) নামের যুবক

মোঃ আনোয়ার হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৬

মানিকগঞ্জের শিবালয়ে কিশোরীকে ধর্ষণে গ্রেপ্তার, ইমরান হোসেন (৩০) নামের যুবক।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে তেওতা ইউনিয়নে ধুবুলিয়া ডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

বুধবার আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ইমরান হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানান, প্রায় এক মাস আগে কিশোরীর মায়ের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ভুলবশত ইমরানের নম্বরে কল চলে গেলে পর থেকেই ইমরান কিশোরীর সঙ্গে যোগাযোগ শুরু করেন। পর্যায়ক্রমে কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগ পরিপ্রেক্ষিতে, ২ অক্টোবর রাত আড়াইটার দিকে যুবক কিশোরীর নানা বাড়ি তেওতা গ্রামে প্রবেশ করেন। কৌশলে ঘরে গিয়ে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

কিশোরী বিষয়টি তার মাকে জানায়। ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় মঙ্গলবার রাতে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীর বাবা বলেন, “আমার মেয়ে এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা আইনের মাধ্যমে ন্যায়বিচার চাই। এছাড়া যুবক বিবাহিত, তার তিন সন্তান রয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত অফসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান , আসামি ইমরানকে মঙ্গলবার রাতে তেওতা এলাকা থেকে আটক করা হয়। বুধবার আদালতে প্রেরণ হলে তিনি ১৬৪ ধারায় একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর