মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দশ বছর পর মিরপুরে ওপেনিংয়ে বাংলাদেশের শতরানের জুটি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে স্পিনারদের রাজত্ব দেখা গেছে। শেষ ওয়ানডে ম্যাচেও একইরকম উইকেট প্রত্যাশা করা হয়েছিল। সেভাবেই দুই দল বোলিং আক্রমণ সাজিয়েছে।

তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার টস জিতে ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ফিফটি পেয়েছেন। একশর পর তাদের জুটি ছাড়িয়েছে দেড়শ’ রান।

এতে ওপেনিংয়ে বাংলাদেশ প্রায় তিন বছর পর একশ’ রানের জুটি পেল। এর আগে ২০২২ সালের আগস্টে হারারেতে ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন দাস ১১৯ রানের জুটি গড়েছিলেন। তারপর আর ওপেনিংয়ে একশ’ রানের জুটির দেখা পায়নি বাংলাদেশ।

এমনকি ওপেনিংয়ে ফিফটি রানের দেখা পেতেও ১৩ ম্যাচ পেরিয়ে গেছে বাংলাদেশের। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের ১০০ রানের ওপেনিং জুটি খুঁজতে গেলে ফিরে যেতে হবে ১০ বছর পেছনে। ২০১৫ সালে নভেম্বরে তামিম ইকবাল ও ইমরুল কায়েস ১৪৭ রানের জুটি গড়েছিলেন। সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে।

ওই ম্যাচে তামিম ও ইমরুল কায়েসের দু’জনই সমান ৭৩ রানের ইনিংস খেলেছিলেন। সৌম্য ও সাইফ এবার বড় জুটির হিসেবে তামিম ও ইমরুলকে ছাড়িয়ে গেছেন। শেষ পর্যন্ত তারা ১৭৬ রানের জুটি গড়ে থামেন। সৌম্য তখন ৯১ রানে অপরাজিত ছিলেন। সাইফ ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটির ইনিংস ৮০ রানে নিয়ে থামেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর