মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গাইবান্ধায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধা নিহত

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫, ১৬:০৯

গাইবান্ধায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (১৫) নামের এক জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনারুল ইসলাম সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়নের শাহেদ আলীর ছেলে। তিনি জুলাই যোদ্ধা সংগঠনের ‘সি’ ক্যাটাগরির সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির ইলেকট্রিক বোর্ড নষ্ট হওয়ায় আনারুল তা মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় হোসেন মিয়া বলেন, “বাড়ির কারেন্টের কাজ করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটে। ছেলেটা খুব ভালো ছিল, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

নিহতের বাবা শাহেদ আলী বলেন, “আমার ছেলেকে হারিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা।”

জুলাই যোদ্ধা জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা একজন সদস্যকে হারিয়েছি। তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”

পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনারুল ইসলামের জানাজা মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর