মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নাগরিকদের ভোগান্তি কমাতে অ্যাপেই মিলবে চসিকের সেবা

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৪

নগরবাসীর ভোগান্তি কমাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে অ্যাপ চালু হয়েছে। বিশেষ করে নগরবাসীর সময়, খরচ ও ভোগান্তি কমাতে এই অ্যাপের মাধ্যমে ১০টি সেবা নগরবাসীর হাতের নাগালে পৌঁছে যাবে। নাগরিকদের ভোগান্তি কমানোর পাশাপাশি নগরসেবাকে আরও দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলবে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। অ্যাপ চালুর পরিকল্পনা গ্রহণ করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ উদ্বোধন করবেন।

এ বিষয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সেবা প্রদানে চসিককে আরও ডিজিটাল ও নাগরিকবান্ধব করা হবে। চসিক দেশের অন্যতম প্রধান সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিটি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমানো হবে। আমাদের চট্টগ্রাম অ্যাপ চালুর মাধ্যমে নাগরিকদের ১০টি সেবা সহজলভ্য করবে।

মেয়র আরো বলেন, এই অ্যাপের মাধ্যমে ময়লা আবর্জনা পরিষ্কার না হলে সরাসরি অভিযোগ করা যাবে, রাস্তার গর্ত বা নষ্ট হওয়া রাস্তাগুলোর ছবি তুলে পাঠানো যাবে, নালা ও ড্রেন পরিষ্কার হয়নি কিনা, সে বিষয়ে জানানো যাবে, স্ট্রিট লাইট নষ্ট হলে দ্রুত মেরামতের জন্য অভিযোগ করা যাবে, স্কুল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো সমস্যা হলে সেটিও জানানো যাবে, হাসপাতাল বা ক্লিনিকে অতিরিক্ত চার্জ নিলে অভিযোগ করা যাবে। এই অ্যাপগুলোর মাধ্যমে নাগরিকরা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন, ফলে সেবাগুলোর মান নিশ্চিত হবে।

জানা যায়, নাগরিক সেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ রূপে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নতুন প্রজন্মের নাগরিক সমাধান ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ। এটি একটি আধুনিক ওয়ান-স্টপ সিটিজেন সার্ভিস ও ম্যানেজমেন্ট সিস্টেম, যা চসিকের নানাবিধ সেবা নাগরিকদের হাতের নাগালে পৌঁছে দিবে। এই মোবাইল ও ওয়েব অ্যাপের মাধ্যমে নাগরিকরা এলাকাভিত্তিক সমস্যা জানানো, সমাধানের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সরাসরি মেয়র ও কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যেভাবে ব্যবহার করা যাবে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ : গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে পারবেন। নগরবাসী এই অ্যাপ ব্যবহার করে ক্যাটাগরি ও লোকেশন নির্বাচন করে সমস্যা জানাতে পারবেন- যা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিভাগের কাছে পৌঁছে যাবে। অভিযোগের অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন অভিযোগটি ‘প্রক্রিয়াধীন’ নাকি ‘সমাধান হয়েছে’ তা সরাসরি দেখতে পারবেন।

জানা গেছে, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, মশা, আবর্জনা, সড়ক বাতি, পাবলিক টয়লেট, ড্রেনেজ, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতা এই ১০টি সেবা মিলবে। এই অ্যাপ ব্যবহার করে নগরবাসী তাদের অভিযোগ জানাতে পারবেন এবং একইসাথে অভিযোগের অগ্রগতি সম্পর্কেও জানতে পারবেন। মশাবাহিত রোগে আক্রান্ত ব্যক্তি বা এলাকার তথ্য দিয়ে চসিককে দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করা যাবে। এই অ্যাপ ব্যবহার প্রয়োজনে এক ক্লিকে জরুরি নম্বরে ফোন অথবা ইমার্জেন্সি লোকেশন ফিচার দিয়ে জানানো যাবে। চট্টগ্রামের সাম্প্রতিক খবর ও সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ঘোষণা দেখা যাবে। অ্যাপের মাধ্যমে নাগরিক মতামত ও জরিপে অংশ নেয়া যাবে। গুরুত্বপূর্ণ লোকেশন খুঁজতে এই অ্যাপ সহযোগিতা করবে। প্রয়োজনে মেয়র মহোদয়ের সাথে চ্যাট করে শহরসেবা সংক্রান্ত প্রশ্ন করা যাবে। এছাড়া, চসিকের বিভিন্ন ডিজিটাল সেবা একসাথে পাওয়া যাবে।

‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের প্রজেক্ট ম্যানেজার শাহীন আলম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ রূপে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছেন মেয়র। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ একটি আধুনিক ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস ও ম্যানেজমেন্ট সিস্টেম। যা চসিকের নানাবিধ সেবা নাগরিকদের হাতের নাগালে পৌঁছে দিবে। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী এলাকাভিত্তিক সমস্যা জানানো, সমাধানের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া, সরাসরি মেয়র ও কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নগরবাসী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর