মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত, পাঁচ ছিনতাইকারি আটক

জে এইচ এম ইউনুস, কক্সবাজার

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫, ১৫:০৪

কক্সবাজারের দৌরাত্ম বেড়েছে ছিনতাইকারী চক্রের। কলাতলী, হোটেল মোটেলজোন, সমুদ্র সৈকতের কিছু পয়েন্ট, লাইটহাউজ, জেলাপরিষদ বাংলোর পাশের সড়ক,স্টেডিয়ামের পাশের রাস্তা, বিড়িআর ক্যাম্পসহ কক্সবাজারের মূল শহরের বিভিন্ন সংযোগ সড়কে রাত হলেই দৌরাত্ম শুরু হয় ছিনতাইকারীদের। ইতি পুর্বে তাদের হাতে নিহত হয়েছে বহুজন।

পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেও এদের নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। ১৯ অক্টোবর সন্ধ্যায়ও ছিনতাইকারী চক্রের হাতে সাইফুল্লাহ (২২), পিতা- সিদ্দিক সিকদার, সাং- নাহালি, ৩ নং ওয়ার্ড , থানা-বাসাইল, টাংগাইলের এক পর্যটক আহত হয়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে কক্সবাজার পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় ০৫ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার এবং ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করেছে কক্সবাজার সদর থানার পুলিশ। আজ ২০ অক্টোবর কক্সবাজার সদর থানা পুলিশ সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং করেন। কক্সবাজার থানা পুলিশ জানায়

গত ১৯ অক্টোবর বিকেল আনুমানিক ১৭:০০ ঘটিকায় কক্সবাজার পৌরসভাস্থ সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজি যোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নিয়ে যায় । ঘটনাটি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসলে তৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের মোট ০৫ জন পেশাদার ছিনতাইকরী’কে গ্রেফতার করে এবং ছিনতাইকারীদের নিকট থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হল
১। মোঃ বাবুল(২৮), পিতা- দুদু মিয়া, মাতা- ফাতেমা বেগম, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা ইউপি, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার

২। সাইফুল ইসলাম (২১), পিতা- মোঃ সেলিম, মাতা- রেহেনা আক্তার, সাং- পিটি স্কুল, চেয়ারম্যান ঘাটা, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার

৩। মোঃ সোহেল (২২), পিতা- ফজল করিম, মাতা- হালিমা বেগম, সাং- নতুন বাহারছড়া, কানাইয়া বাজার, ওয়ার্ড নং-০৩, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার

৪। মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া(৪০), পিতা- কালা পুতু, মাতা- রহিমা খাতুন, সাং- কলাতলী, ওয়ার্ড নং-০৪, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

৫। ইমরান সরোয়ার ইমন (২৫), পিতা- সরোয়ার, মাতা- রহিমা আক্তার, সাং- ডেইড্ডী ভুতপারা, ওয়ার্ড নং-০১, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম। বর্তমান সাং- টেকপাড়া, চৌমুহনী, ওয়ার্ড নং-০৪, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

কক্সবাজারের সাধারণ মানুষের দাবি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্থ হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর