মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এমবাপ্পের গোলে বার্সাকে পেছনে ফেলল রিয়াল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫, ১৪:০৮

স্প্যানিশ লা লিগায় শীর্ষে উঠতে হলে জিততেই হতো রিয়াল মাদ্রিদকে। গেতাফের বিপক্ষে সেই ম্যাচেই ধুঁকতে হয়। তবে দুই ফুটবলারকে হারানো গেতাফ হারে কিলিয়ান এমবাপ্পের কাছে। তাতেই নিশ্চিত হয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।

গেতাফের মাঠে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এতে প্রথম ৯ ম্যাচে ৮ জয়ে রিয়ালের পয়েন্ট হল ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

ম্যাচজুড়ে ৭৬ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে রিয়াল। গেতাফে ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে একটি। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে অনেকটা সময় ধরে জমে থাকা মাদ্রিদের খেলা বদলে যায় এক মুহূর্তে। ম্যাচের ৭৬ থেকে ৮৪ মিনিটের মাঝে গেতাফ হারায় দুই খেলোয়াড়। আর এর মাঝের সময়েই গোল করে রিয়ালকে জয় এনে দেন এমবাপ্পে।

এদিন ম্যাচের একমাত্র গোলটি করে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। বদলি নামা আর্দা গুলারের পাস পেয়ে বক্সে ঢুকে বল জালে জড়ান এমবাপ্পে। ওই ব্যবধানেই জেতে রিয়াল।

এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে জাবি আলনসোর দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর