মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গাইবান্ধায় প্রিপেইড মিটারে বাড়ছে গ্রাহক ভোগান্তি, নির্বাহী প্রকৌশলীদের নীরবতা

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫, ১২:৪১

গাইবান্ধায় বিদ্যুৎ সেবার নামে ডিজিটাল প্রিপেইড মিটার সংযোগে গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। নেসকোর নির্বাহী প্রকৌশলীদের উদাসীনতা ও গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও বিভিন্ন এলাকায় জোরপূর্বক এই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রিপেইড মিটারে রিচার্জের পর অস্বাভাবিক হারে টাকা কর্তন করা হচ্ছে। এক হাজার টাকা রিচার্জ করলে তাৎক্ষণিকভাবে কেটে নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। কিন্তু কোন খাতে এই টাকা কাটা হচ্ছে, সে বিষয়ে গ্রাহকদের কাছে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই।

এমনকি হাজার টাকা রিচার্জ করলেও মিটারে মাত্র ৬৫০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত যুক্ত হচ্ছে। বাকিটা বিভিন্ন চার্জের নামে কেটে নেওয়া হলেও অধিকাংশ গ্রাহকই জানেন না এসব চার্জের প্রকৃতি বা উদ্দেশ্য।

গাইবান্ধা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় প্রিপেইড মিটার স্থাপনের পর থেকেই গ্রাহকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অতিরিক্ত বিল, রহস্যজনক চার্জ এবং “ডিমান্ড চার্জ” নামের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সর্বত্র।

অন্যদিকে, এসব বিষয়ে জানতে গাইবান্ধা নেসকো-১ ও নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফলে দিন দিন গ্রাহকদের ক্ষোভ বাড়ছে এবং অনেকেই এই প্রিপেইড মিটার সংযোগকে ‘দুর্ভোগের নতুন ফাঁদ’ হিসেবে অভিহিত করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর