মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

অ্যাড. মান্নান

বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, এদেশের সকল মানুষের দল

আবদুল হাদী, নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) 

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নবীনগর পৌর এলাকার ভোলাচং নতুন বাজারের হরিসভা মন্দির মার্কেটের সামনে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সভায় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিনারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাড. এমএ মান্নান।

প্রধান অতিথি অ্যাড. এমএ মান্নান তার বক্তব্যে বলেন, বিএনপি কোন সাম্প্রদায়িক দল নয়, বিএনপি হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টানসহ এদেশের সকল মানুষের দল। আমরা কোন ভেদাভেদে বিশ্বাসী নই, আমাদের নবীনগর উপজেলার পিছিয়ে পড়া ঋষি পল্লীর সকলের ভাগ্যন্নয়নে আমি কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ আছি। আপনারা আজ নবীনগরের ইতিহাস সৃষ্টি করেছেন,

নবীনগরের ইতিহাসে এত বড় মহিলা সমাবেশ হয়নি। আপনাদের এই উপস্থিতি বলে দিচ্ছে আপনারা আমাকে কত টুকু ভালোবাসেন। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই। আগামী নির্বাচনে আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এবার টাকা দিয়ে বা লবিং-তদবিরে কাউকে দলীয় মনোনয়ন দেয়া হবে না। সৎ-নিষ্ঠাবান ও বিএনপি’র ত্যাগি নেতাকে ধানের শীষের মনোনয়ন দেয়া হবে। আমি বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি দল আমাকে মূল্যায়ন করবে। আমি এমপি হলে নবীনগরের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, আব্দুর রহিম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. ইদ্রিস, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সুরুজ খান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, সহ-কোষাধ্যক্ষ মোবারক হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু, সাইফুল ইসলাম সোহেল, নূর মোহাম্মদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বাবলু, পৌর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, পৌর বিএনপি নেতা মুসলেম মিয়া, মজিবুর রহমান শামীম, জুয়েল রানা'সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ ফারুক।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর