মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

শাহ আমানত (রহ.) সেতু

বেআইনি টোল প্রত্যাহারের দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৫, ১৫:৪৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় শাহ আমানত (রহ.) সেতুর টোল প্লাজার সামনে বেআইনি, অবৈধ ও অসাংবিধানিক টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. ফোরকান। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. এইচ. এম. জসিম উদ্দিন। বক্তারা বলেন, শাহ আমানত সেতুর টোল আরোপের কারণে কর্ণফুলী দক্ষিণ পাড়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক ও সামাজিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।তাঁরা বলেন, জনগণের করের টাকায় নির্মিত এই সেতুতে পুনরায় টোল আদায় সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। সরকার অবিলম্বে টোল প্রত্যাহার করে সেতুটি উভয় পাড়ের মানুষের জন্য সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করুক।

বক্তারা আরও বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়; এটি জনগণের অধিকার রক্ষার আন্দোলন। আমরা চাই, কর্ণফুলী নদীর দুই পাড়ের মানুষ যেন সমানভাবে উন্নয়ন সুবিধা ভোগ করতে পারেন।

সমাবেশে সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ঘোষণা করেন, আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত 'গণস্বাক্ষর কর্মসূচি' পরিচালিত হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, তবে আমরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দীন চৌধুরী, এডভোকেট সেলিম উদ্দিন চৌধুরী, মানবাধিকার কর্মী রিদয় বড়ুয়া, ইঞ্জিনিয়ার মো. রফিক সিকদার, সাংবাদিক শফিক আহমেদ সাজিব, এইচ.এম. হারুন-অর রশিদ, ব্যাংকার মোহাম্মদ মেহেরাব হোসেন খান, ব্যবসায়ী নুর মোহাম্মদ মধু, শ্রমিক নেতা মোহাম্মদ সোলাইমান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. নুরুল আবছার চৌধুরী, যুবনেতা মো. সেলিম, ছাত্রনেতা জিন্নাহ ইবনে মো. আল ওবায়েদ, মো. ইকবাল, অ্যাডভোকেট মো. হারুন, অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ নাগরিক মানববন্ধনে অংশ নেন।

এ সময় সবাই টোল প্রত্যাহারের দাবিতে ঐক্যবদ্ধ কণ্ঠে স্লোগান দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর