মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ব্যারিস্টার কায়সার কামাল

কেউ যদি সংস্কার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করতে চায়, দেশের মানুষ মেনে নিবে না

সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

দেশের চলমান সংস্কার প্রক্রিয়া জনগণের প্রত্যাশার প্রতিফলন। কেউ যদি এই সংস্কার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না- বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে শুরু হওয়া গণজাগরণের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। সেই গণজাগরণের মধ্য দিয়েই দেশের মানুষ রাষ্ট্র কাঠামোর ভেতরে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণ কঠোরভাবে প্রতিহত করবে।

উপজেলা বিএনপিসহ স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নিয়ে এলাকায় মাদক ও চোরাচালান রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, দেশে যদি কেউ দুরভিসন্ধিমূলক বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। আমরা চাই, সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। দেশের মানুষ অপেক্ষা করছে একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ গঠনের জন্য।

পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, পিআর বিষয়টি সাধারণ মানুষ বোঝে না। সংবিধানে বলা আছে- সাধারণ নির্বাচন হবে। পিআর পদ্ধতির জন্য আলাদা সাংবিধানিক সংসদ ও আইন প্রণয়ন প্রয়োজন। জামায়াতে ইসলামি রাজনৈতিক অবস্থান থেকে এ দাবি তুলেছে, দাবি তোলার অধিকার তাদের আছে। তবে বর্তমান প্রেক্ষাপটে সংবিধান বা আইনে পিআর নেই, দেশের মানুষও সেটি চায় না। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা চাইলে সংবিধান সংশোধনের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে পারে।

আমরা চাই, রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়েই দেশ এগিয়ে যাক। সংস্কার প্রক্রিয়া শেষ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর