মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ২১টি ট্যাব ও বজ্রনিরোধক সরঞ্জাম উধাও

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫, ১৬:২১

যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরেরা বিদ্যালয়ের ভেন্টিলেটরের গ্রিল ভেঙে ২১টি ট্যাব ও একটি বজ্রনিরোধক সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের নিচতলা ও দোতলার ভেন্টিলেটরের গ্রিলের রড কেটে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কুমার দেবনাথ জানান, তিনি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে স্কুল বন্ধ করে বাড়ি যান। সকালে বিদ্যালয়ের অস্থায়ী কেয়ারটেকার হামিদা বেগম বৈদ্যুতিক বাল্ব বন্ধ করতে গিয়ে ভেন্টিলেটরের গ্রিল ভাঙা দেখতে পান এবং দ্রুত প্রধান শিক্ষককে বিষয়টি জানান।

এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে কেশবপুর থানায় মৌখিকভাবে খবর দেওয়া হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর