মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দুবাইয়ে ভবন থেকে পড়ে আখাউড়ার যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১৭:২৪

দুবাইয়ে কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে নাজমুল ইসলাম চৌধুরী (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী শিকারমুড়া গ্রামের আব্দুল হাই চৌধুরীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে ধার-দেনা করে জীবিকার তাগিদে দুবাই যান নাজমুল। সেখানে একটি থাই গ্লাস কোম্পানিতে কাজ করতেন তিনি। বুধবার সকালে কাজের সময় ভবনের তৃতীয় তলায় থাই গ্লাস বসানোর এক পর্যায়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. আব্দুল হাই চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে জানান— “আমার ছেলে পরিবারের স্বপ্ন পূরণের আশায় বিদেশ গিয়েছিল। মুহূর্তেই সব শেষ হয়ে গেল। সরকারের কাছে একটাই অনুরোধ, ছেলের মরদেহ যেন দ্রুত দেশে আনা হয়, আমরা অন্তত তার মুখটা একবার দেখতে চাই।

স্থানীয় ইউপি সদস্য মোঃ হামদু মিয়া জানান, নাজমুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর