মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৮

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

আজ (১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।

এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯.৪০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২.৫৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৫৪ শতাংশ।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন। যশোর বোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৬৭ শতাংশ।

বিগত ৫ বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। কমেছেন জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যাও। এবার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে, অন্যদিকে ২০২টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর