মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিভাগ চাই নোয়াখালী বিভাগ ঘোষণা না হলে সড়ক-রেল-রেমিট্যান্স অবরোধের হুঁশিয়ারি

মোহাম্মদ হানিফ, নোয়াখালী

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৭:০৮

নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা না হলে কঠোর ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে। এই কর্মসূচির আওতায় সড়ক, রেল, রেমিট্যান্স প্রবাহ, শিল্প-কারখানা এবং সরকারি অফিস সম্পূর্ণরূপে অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক ও গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মূখ্য সমন্বয়ক জহিরুল ইসলাম।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে নোয়াখালী বিভাগ আন্দোলন সফল করার লক্ষ্যে’ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

জহিরুল ইসলাম বলেন, নোয়াখালী ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। বর্তমানে অর্থনীতি, ভৌগোলিক অবস্থানসহ সার্বিক দিক বিবেচনা করে নোয়াখালী বিভাগ ঘোষণা একটি যৌক্তিক দাবি। এ দাবি বৃহত্তর নোয়াখালীর দেড় কোটি মানুষের। যৌক্তিক বিবেচনায় অবিলম্বে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে হাঁটার সুস্পষ্ট ইঙ্গিত দেন তিনি।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কামরুল ইসলাম জিটু, ক্লাবের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম এবং সাবেক কোষাধ্যক্ষ আবদুল মতিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সকলে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণার পক্ষে তাদের জোরালো অবস্থান ব্যক্ত করেন


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর