মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

নবীনগরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে খালে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) 

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খালে ডুবে সিদ্দিক খান (৫০) নামে ব্যক্তি নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামের উত্তরে সিদ্ধেরসরি খালে এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া সিদ্দিক খান বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁন এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সিদ্দিক খাঁন ও তার ছেলে একরাম খাঁন জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। ওই সময় সিদ্ধেরসরি খাল পাড় হতে গিয়ে পানির স্রোতে দুজনেই তলিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলে ছেলে একরামকে উদ্ধার করলেও তার বাবা সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও নিখোঁজ হওয়া সিদ্দিক খানকে উদ্ধার করতে পারেনি।

বিদ্যাকুট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ইব্রাহিম মেম্বার জানান, তাৎক্ষণিকভাবে নবীনগর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা থেকে তল্লাশি চালিয়ে যাচ্ছে, নিখোঁজ সিদ্দিকের কোনো সন্ধান না পাওয়ায় তারা ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেব্রত দাস বলেন, সেলিমনগর খালে ডুবে এক ব্যক্তি নিখোজ হয়েছে, উদ্ধারের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর