মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে দ্বগ্ধ তিন শ্রমিকের একজনের মৃত্যু

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৫:১০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন (এসি) বিস্ফোরণে দগ্ধ মো. শওকত (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শওকত চিকিৎসাধীন ছিলেন। একই বিস্ফোরণে দগ্ধ মো. তানভীর ও মো. মেশকাত নামে দুইজন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, হতাহত তিনজন গণপূর্ত বিভাগের ঠিকাদারের নিয়োগ করা এসি টেকনিশিয়ান।

এর আগে, সকাল ১১টার দিকে চমেক হাসপাতালের সপ্তম তলার ছাদে এসির কম্প্রেসর মেরামতের সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসির বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে। এর নিচতলায় হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে প্রসূতি বিভাগ। বিস্ফোরণে সেই ওয়ার্ডের ছাদে লাগানো ডেকোরেটিভ বোর্ডসহ আরও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকট শব্দের কারণে রোগী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর