মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

৩১ দফা বাস্তবায়নে নারীদের সঙ্গে উঠান বৈঠকে বিএনপি নেত্রীদের প্রাণবন্ত আলোচনা

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী উঠান বৈঠক, মুক্ত আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা মহিলা দলের আয়োজনে এ ব্যতিক্রমী সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সহধর্মিণী সাদিয়া ইসলাম জুঁই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর বোন মারিয়া ইসলাম মুন্নি।

সভায় অতিথিরা এলাকার সাধারণ নারীদের সঙ্গে মুক্ত আলোচনা ও মতবিনিময় করেন।

সাদিয়া ইসলাম জুঁই বলেন, “আজকের নারী শুধু সংসার নয়, দেশও সামলায়। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সন্তানরা নিরাপদ থাকবে, ভোট দিতে পারব নিজের ইচ্ছায়, যেখানে ন্যায়ের শাসন ফিরবে। বিএনপি সেই স্বপ্নের রাজনীতি করছে—মানুষের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি।”

তিনি উপস্থিত নারীদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার আহ্বান জানান।

মারিয়া ইসলাম মুন্নি আবেগঘন বক্তব্যে বলেন, “এই দেশটা আমাদের, কিন্তু আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। মা-বোনেরা কষ্টে আছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি আমাদের বাঁচার স্বপ্ন। তারেক রহমানের সেই স্বপ্ন বাস্তবায়নে আমার বাবা আজীবন অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন। আশা করি, আপনারা বিএনপির পাশে থাকবেন এবং সোনারগাঁ আসনটি তারেক রহমানকে উপহার দেবেন।”

অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পথে ফিরবে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের মুক্তি নেই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মোস্তাক হোসেন, রাকিব হাসান, কাউসার আহমেদ, সোহেল প্রধান, সেলিম হোসেন দিপু, আলিনুর বেপারী, মাহফুজ ইসলামসহ শতাধিক নেতাকর্মী ও স্থানীয় নারীরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের হাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর