মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে নবজাতকের মরদেহ উদ্ধার

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৫, ১৩:৩১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনের পাশে পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কসবার মন্দভাগ রেলস্টেশনের দক্ষিণ পাশে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে একটি লাল রঙের শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব দেননি। পরে কয়েকটি কুকুর ব্যাগটির চারপাশে ঘেউ ঘেউ শুরু করলে লোকজন কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখেন। তখনই তারা দেখতে পান পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের নিথর দেহ।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আখাউড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের

মরদেহটি উদ্ধার করে। এ সময় আশপাশের শতাধিক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটি আজই জন্ম নিয়েছে এবং জন্মের পরপরই ফেলে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “মরদেহটি থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর